২০১৮ সালে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হোটেলের জানালার কাছে নগ্ন দাঁড়িয়ে থাকার জন্য গ্রেপ্তার হওয়া ইউনাইটেড এয়ারলাইন্সের পাইলট এখন নিজেই মামলা করেছেন হোটেলের বিরুদ্ধে।
গ্রেপ্তার হওয়া পাইলট ক্যাপ্টেন অ্যান্ড্রু কলিন্স শুক্রবার ডেনভারের ফেডারেল আদালতে দায়ের করা একটি মামলায় বলেছেন যে, ওয়েস্টিন ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর হোটেল, যা বিমানবন্দর টার্মিনালের সাথে সংযুক্ত, “অতিথিদের থাকার সময় সতর্ক করেনি যে বিমানবন্দর থেকে তাদের হোটেলের ভেতরে থাকা কক্ষ স্পষ্ট দেখা যায়, যা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন”
তিনি একটি অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরন চাইছেন, পাশাপাশি হোটেলের উত্তর-মুখী জানালা গুলোতে পর্দা লাগানোর ব্যবস্থা করতে আদালতে দাবি জানান।