ভারত সরকারের পক্ষ থেকে কখনই বলা হয়নি যে আগামী ৩ রা মে র পর লকডাউন উঠে যাবে| বরং যে সব খবর বাজারে হু হু করে ছড়িয়েছে তারজন্য ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে অবিলম্বে এখুনি বিমানের বুকিং বন্ধ করতে হবে| ৩রা মে র পর লকডাউন থাকবে কিনা তা ঠিক করতে ফের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে| তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে লকডাউন থাকবে না উঠে যাবে| বিমান সংস্থাগুলিকে টিকিট বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও, তারা তা মানছে না বলে অভিযোগ। দেশের ছটি নামজাদা বিমান সংস্থার মধ্যে ৪টির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহে টিকিট বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে|
৪ ঠা এপ্রিল থেকেই বুকিং খুলে দিয়েছে তারা। তাদের ওয়েবসাইটে সমস্ত বিমানের বিস্তারিত বিবরণ দেওয়া, রুটও দেখা যাচ্ছে। বুকিং যে শুরু হয়ে গিয়েছে তা স্পষ্ট। অথচ কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বুকিং না খোলার জন্য।
কিন্তু আপাতত ৪ ঠা মে দিন স্থির করে বুকিং খুলেছে এয়ার ইন্ডিয়া। এই বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কিছু নির্দিষ্ট দেশীয় রুটে বিমান চলাচল শুরু করতে চলেছে তাঁরা। পয়লা জুন থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করতে চায় এই সংস্থা। তবে করোনা ভাইরাস থেকে উদ্ভুত পরিস্থিতি বিচার করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আর সেই কারণে ফের বৈঠক ডেকেছেন তিনি। আগামী ২৭ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বৈঠক হবে। যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই উপস্থিত থাকবেন। সূত্রের খবর, রাজ্যগুলির হালহকিকত জানা এবং লকডাউন তোলার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। ফলে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।