কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন ১০ এপ্রিল

2016_04_08_12_45_15_mwmCLtRKDGni8kVNGGHWeAIDxP4jXr_originalদক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নতুন ভবন উদ্বোধন করা হবে আগামী ১০ এপ্রিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারাগার উদ্বোধন করবেন।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ভবনের ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে। একদিনে সব কারাবন্দিদের স্থানান্তরের চিন্তা থাকলেও তা সম্ভব নয়। কারণ এক ভ্যানে ৫০ জন করে স্থানান্তর করা হলে ৮ হাজার কারাবন্দির জন্য ১৬০টি ভ্যান প্রয়োজন। কিন্তু এতো সংখ্যক ভ্যান আমাদের নেই।’

তা ছাড়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের জন্য আইন-শৃঙ্খলার বাহিনীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। সরকারি ছুটির দিনগুলোতে কারাবন্দিদের স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.