আজ সন্ধ্যায় শিল্পকলায় গাইবে জলের গান

jনিজেকে গায়ক মানতে নারাজ রাহুল আনন্দ। তার পরও তিনি শিল্পী, করেন অভিনয়, আঁকেন ছবি। ভিন্ন ধরনের কথা এবং সুরে গাওয়া গানগুলো সমাদৃত হয়েছে সবখানে।

এদিকে গান নিয়ে সারাদেশ ঘুরে বেড়াচ্ছে দেশের নন্দিত ব্যান্ডদল জলের গান।

শনিবার ‘ফ্যাশন উদ্যোগ’-এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় ‘বৈশাখী ফ্যাশন শো’ অনুষ্ঠানে গান করবে তারা।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.