যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আরও ২২৪ জন বৃটিশ যাত্রী।এদের মধ্যে সিলেট থেকে ঢাকায় আসা যাত্রী ছিলেন ১৪৪ জন।
আজ বিকেল সোয়া ৪ টার দিকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছেড়ে যান। যাত্রীদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ যাত্রীও ছিলেন বলে জানা যায়।
বেবিচক কর্মকর্তা মোহাম্মাদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে সিলেট থেকে ঢাকায় আসেন ১৪৪ জন বৃটিশ যাত্রী।
সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন জানিয়েছেন- সকালে সিলেটের যাত্রীদের ঢাকা নিয়ে যেতে বিমানের একটি বিশেষ ফ্লাইট সিলেটে আসে। এরপর বেলা ১১ টার দিকে ১৪৪ জন যাত্রী নিয়ে ওই ফ্লাইট সিলেট ত্যাগ করে।