আজ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ৭৩ বাংলাদেশি ভারত থেকে ফিরলেন

করনাভাইরাস মহামারীর মধ্যে ভারতে আটকা পড়া সহস্রাধিক বাংলাদেশির মধ্যে আজ আরও ৭৩ জন বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

বিমানের জনসংযোগ শাখার ডিজিএম তাহেরা খন্দকার জানান, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে কলকাতা থেকে ৭৩ জন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে কয়েক ধাপে এক হাজারের বেশি বাংলাদেশি ইউএস বাংলাএয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ভারত থেকে দেশে ফিরেছেন। বিমানের বিশেষ ফ্লাইটেও এসেছেন শতাধিক বাংলাদেশি।

এছাড়া থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক, কুয়েত ও মালদ্বীপে আটকা পড়া সহস্রাধিক বাংলাদেশি এর আগে দেশে ফিরে এসেছেন।

এখন যারা দেশে ফিরছেন, সংক্রমণ এড়াতে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।

তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.