বড় ধরনের সমস্যায় ব্রিটেনের বিমান শিল্প

করোনার কারণে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিমান সংস্থাগুলো। ব্রিটিশ এয়ার ওয়েজে সম্প্রতি লোক ছাঁটাই হয়েছে ২৮ শতাংশ। আর মঙ্গলবার আরেকটি এয়ারলাইন্স ভার্জিন অ্যাটলান্টিক ৩০ শতাংশ অর্থাৎ তিন হাজারেরও বেশি কর্মচারী ছাঁটাই করার ঘোষণা করেছে।

করোনাভাইরাসের তাণ্ডবে ব্রিটেনের বিমান পরিবহন শিল্প যে মুখ থুবড়ে পড়ছে এ তারই প্রমাণ। ভার্জিন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তাদের কার্যক্রমও বন্ধ করে দিয়েছে। বিবিসির পরিবহনবিষয়ক সংবাদদাতা টম বারিজ জানাচ্ছেন, তবে এই বিমানবন্দরটিকে যেসব এয়ারলাইন্স ব্যবহার করে তাদের আকারের দিক থেকে ভার্জিনের অবস্থান নবম।

তিনি লিখেছেন, এখনকার বাস্তবতা হলো লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পরও কম সংখ্যক যাত্রী বিমান ভ্রমণ করবেন, ফ্লাইটের সংখ্যা কমবে এবং টিকেটের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এই খাতে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক বছর লেগে যাবে বলে তিনি মনে করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.