জুলাইতে চালু হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ, আয়ার লিঙ্গস, ইবেরিয়ারসহ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ
আইএজি ৯৪ শতাংশ বিমানই এখন গ্রাউন্ডেট
করোনাভাইরাস মহামারির প্রকোপ কমলে আগামী জুলাই মাসের শুরুর দিকেই বিমান চলাচল ফের চালুর পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ (আইএজি)। এ সংস্থার মালিকানাতেই পরিচালিত হয় ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ), আয়ার লিঙ্গস ও ইবেরিয়ার মতো জনপ্রিয় এয়ারলাইনগুলো।
আইএজির প্রধান নির্বাহী উইলি ওয়ালশ বলেন, ‘নতুন এই পরিবেশে আমাদের গ্রাহক ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে (বিমান) পরিচালনার নিয়ম সংশোধন করা হবে।’
তবে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে এখনও দুশ্চিন্তায় রয়েছেন আইএজি প্রধান। বলেছেন, ‘আমরা ২০২০ সালের জুলাইতে অর্থবহভাবে পরিষেবায় ফেরার চিন্তা করছি, তবে সেটি নির্ভর করছে লকডাউন শিথিল হওয়া ও বিশ্বজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর।’
সূত্র: বিবিসি
