চীনা প্রেসিডেন্টের কাছে কিমের ‘মৌখিক বার্তা’

চীনের সীমানা পেরিয়ে ইতোমধ্যে ভাইরাসটি ২১২টি দেশ ও অঞ্চলে একযোগে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস।

প্রাণঘাতী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মাঝে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মৌখিক বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন যেখানে তিনি সাফল্যের সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্য শি’কে অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.