শুক্রবার সকাল ১১ টায় ১৬৮ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর ছেড়ে গেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। অপর দিকে ইউএসবাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১৬২ যাত্রী নিয়ে দিল্লী থেকে ঢাকা ফিরেছে। শুক্রবার দুপুর আড়াই টায় ফ্লাইটি হযরত শহাজালাল অান্তজাতিক িবমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর পরিচালক এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।