করোনার মধ্যেও দাপিয়ে বেড়াচ্ছে এই বিমান সংস্থা, অর্জন করেছে প্রথম স্থান

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

ইতিহাসে প্রথমবারের মতো, চিনের বিমান সংস্থা আসনের প্রাপ্যতার দিক দিয়ে বিশ্বের প্রথম হয়েছে। এভিয়েশন কনসালটেন্সি ওএজি-র বিশ্লেষণ অনুসারে চীনের বিমানসংস্থা চায়না ইস্টার্ন যুক্তরাষ্ট্রের সাউথ-ইস্ট এয়ারলাইন্সকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম হিসাবে নিজেরদের চিনিয়েছে, এশিয়ার এই বিমানসংস্থা যখন ফ্লাইট পরিচালনা বাড়াচ্ছে তখন যুক্তরাষ্ট্রের সাউথ-ইস্ট ফ্লাইট কমাচ্ছে।

সাধারণত, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স যাত্রীদের বহনকারী শীর্ষ ১০ টি বৃহত্তম এয়ারলাইন্সের মধ্যে নীচের দিকে থাকে, আমেরিকার বড় তিনটি এবং ইউরোপীয় বিমান সংস্থা যেমন রায়ানা-এয়ার এবং লুফথানসার পিছনে থাকে। তবে, বিশ্বজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ফ্লাইট হ্রাসের কারণে সাংহাই-ভিত্তিক এই বিমান সংস্থাটি এখন বিশ্বের বৃহত্তম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.