বিমান চালুর প্রথম দিনেই ২৪টির মধ্যে পাঁচটি ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হলেও প্রথম দিন যাত্রীর চাপ না থাকায় প্রথম দিনেই বাতিল হয়েছে পাঁচটি ফ্লাইট। এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আসনসংখ্যার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী বহনের অনুমতি দিলেও সোমবার বেশিরভাগ ফ্লাইট চলছে তারচেয়ে কম যাত্রী নিয়ে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বলছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই যাত্রী পরিবহন করছে এয়ারলাইন্সগুলো।

একই কথা বলেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা লকডাউন ওঠার হওয়ার পর রোববার থেকে অফিস খোলার পাশাপাশি যানবাহন চলাচালের অনুমতি দেয় সরকার।

সেদিনই বেবিচক জানায়, আভ্যন্তরীণ তিনটি রুটে ১ জুন থেকে ফ্লাইট চলবে, তবে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের (শিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিধিনিষেধ ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.