বিমানবন্দর চালু করতে যাত্রীদের সঙ্গে আলোচনার উদ্যোগ

করোনা মাহামারীতে ইউরোপের বিমানবন্দরগুলোকে চালু করতে যাত্রীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিনসি।

যাত্রীদের চাহিদা, করোনা থেকে সুরক্ষা এবং তাদের ভ্রমণ কিভাবে আরামদায়ক হবে সে সব বিষয়ে আলোচনা করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ বছর করোনার কারণে গোটা বিশ্বে বিমান সংস্থাগুলোর ৮ হাজার ৪শ’ কোটি ডলার ক্ষতি হবে বলে পূর্বভাস দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা।

তারপরই বিশ্বের ১২টি দেশের ৪৫টি বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিনসি যাত্রীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলো।

এতে ভ্রমণে যাত্রীদের অনীহা আতঙ্ক দূর হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান নিকোলাস নোটেবারট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.