চীনের সঙ্গে উত্তেজনা, চীন সাগরে জাপানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

দক্ষিণ চীন সাগরে আধিপত্য বাড়ানোকে কেন্দ্র করে জাপানের সঙ্গেও চীনের উত্তেজনাকর পরিস্থিতিতে জাপান, দক্ষিণ চীন সাগরেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে।

সিএনএন জানিয়েছে, প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইলের সরাসরি লক্ষ্য চীনের দিকে। শুধু তাই নয়, চলতি মাসের মধ্যেই চারটি সেনাঘাঁটিতে পিএসি থ্রি এমএসই মিসাইল বসানো হবে বলে জানিয়েছে জাপান।

যেগুলোর আগে যা রেঞ্জ ছিল, তার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারে। চীন সীমান্তে জাপান সেনার সংখ্যাও বেড়েছে লক্ষ্যনীয় হারে।

শুধু তাই নয়, জাপান এয়ার ডিফেন্স অর্থাৎ আকাশপথে নজরদারিও বাড়াচ্ছে । গত ফেব্রুয়ারি মাস থেকে টোকিওর সঙ্গে বেইজিংয়ের চরম বিবাদ শুরু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.