২৪৬ যাত্রী নিয়ে প্যারিস গেছে বিমানের চাটাড ফ্লাইট। বুধবার সকাল ১১টা ৫ মিনিটে ফ্লাইটটি প্যারিসের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (গণসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে যাত্রীদের সবাই প্যারিসের রেসিডেন্ট কাডধারী বাংলাদেশী প্রবাসী। করোনা ভাইরাসের কারণে ছুটিতে এবং বেড়াতে এসে তারা বাংলাদেশে আটকা পড়েছিলেন।
পরে ঢাকাস্থ প্যারিস দূতাবাসের সহযোগিতায় বিমানের ফ্লাইট ভাড়া নিয়ে তাদের প্যারিস পাঠানো হয়।