টার্মিনালের কাজ সচল রাখতে শ্রমিকদের আবাসনের ব্যবস্থা শাহজালাল বিমানবন্দরে

চার শতাধিক শ্রমিকের থাকার ব্যবস্থা

করোনাভাইরাসের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজে যেন বন্ধ না হয়
সেজন্য প্রকল্প এলাকার শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। যেখানে চার শতাধিক শ্রমিকের থাকার ব্যবস্থা থাকবে।

গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পে কাজ করে এক হাজার শ্রমিক। বর্তমানে মাটি ভরাট শেষে চলছে পাইলিংয়ের কাজ।

করোনা টেস্টে এ পর্যন্ত ৬১ নির্মাণ শ্রমিকের পজিটিভ ধরা পড়েছে। যাদেরকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
এ অবস্থায় কিছুটা অনিশ্চয়তায় পড়েছে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ।

তাই প্রকল্পের কাজ যেন থেমে না যায়, তা নিশ্চিত করতে করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমন ৪০০ শ্রমিকের জন্য
থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি বলেন, নির্বাচিত এই ৪০০ শ্রমিক বাইরে যাবে না।

এর আগে শাহজালালের থার্ড টার্মিনাল এলাকা রেড-জোনের আওতামুক্ত রাখতে গত সপ্তাহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়।

ঢাকা উত্তর সিটি জোনে যে ১৭টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে মধ্যে বিমানবন্দর থানা এলাকাও পড়েছে।

২০২৪ সালে ২১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও
২০২৩ এর মধ্যেই কাজ শেষ করার টার্গেট কর্তৃপক্ষের। টার্মিনালটি নির্মিত হলে বছরে দুই কোটি যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.