মিহিনলঙ্কা নয়, ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স

করোনাভাইরাসের কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর ৬ষ্ঠ বিদেশি বিমানসংস্থা হিসেবে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এর আগে ভুল বশত এই এয়ারলাইন্সের নাম মিহিন লঙ্কা এয়ার লাইন্স প্রকাশিত হয়েছিল। আন্তরিক এই ভুলের জন্য আমরা দু:খিত।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই অনুমতি দেয়।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স কলম্বো-ঢাকা রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে।
তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা করবে সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি এয়ারলাইন্সটি।

সম্প্রতি ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি চেয়ে বেবিচকের কাছে অনুমতি চাইলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) সোহেল মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.