ঈদে আকাশপথে যাত্রীর চাপ বাড়ছে

আসন্ন ঈদে বাড়ি ফিরতে বাস, ট্রেন ও লঞ্চের পরিবর্তে অনেকে বেছে নিচ্ছেন আকাশপথে ভ্রমণ। টিকিট সংগ্রহ করতে যাত্রীদের চাপও বেড়েছে এরই মধ্যে।
শুক্রবার সরকারি-বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা এ তথ্য জানান।

তারা বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কাউন্টার থেকে অগ্রিম সংগ্রহ করছেন যাত্রীরা।
ঈদ সামনে রেখে বাড়তি ফ্লাইট পরিচালনারও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্নিষ্টরা জানান।

করোনাভাইরাসের কারণে কয়েক মাস বন্ধ থাকার পর গত ১ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরীণ রুটে
শুরু হয়েছে বিমান চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশের দুটি বেসরকারি সংস্থা ইউএস-বাংলা ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছিল। শুরুতে দু-একটি ফ্লাইট চালানোর পর যাত্রী সংকটের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে বিমান। তবে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা ও নভোএয়ার। তবে চালু হয়নি রাজশাহী ও কক্সবাজার বিমানবন্দর। এবার ঈদে এ দুটি বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে বলে বেবিচক কর্মকর্তারা জানান।

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিভিন্ন এয়ারলাইন্স।
করোনার কারণে অভ্যন্তরীণ রুটে খুব প্রয়োজন ছাড়া কেউ ভ্রমণ করে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.