মালয়েশিয়ায় গ্রেফতার রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়ায় গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (২৫ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্তে সহায়তার জন্য শনিবার থেকে তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
তদন্তের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করার পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে ইমিগ্ৰেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায়হান কবিরকে অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে।
তাকে বাংলাদেশে পাঠাতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.