মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের অপসারণ দাবিতে মানববন্ধন

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রায়হানের পরিবার, বন্ধু ও বাংলাদেশের নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেয়ায় বিনা ওয়ারেন্টে বাংলাদেশি তরুণ রায়হানকে আটক এবং তার ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া সরকার। মানববন্ধনে এক সময় মালয়েশিয়ায় জেল খেটে আসা তরুণ সোহেল আখন্দ বলেন, মালয়েশিয়ায় যেভাবে বাংলাদেশিদের নির্যাতন করা হয় সেটি অমানবিক।
রায়হান সব সত্য বলেছেন। রায়হানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় আমরা।

তিনি বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ওপর কঠোর জুলুম-নির্যাতন চললেও বাংলাদেশি রাষ্ট্রদূত কোনো দায় নিতে চায় না।
তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান না। কুয়ালালামপুরে বাংলাদেশি দূতাবাস রায়হানের ঘটনায় প্রতিবাদ না জানিয়ে বরং মালয়েশিয়া সরকারের প্রশংসা করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.