এভিয়েশন নিউজ রিপোর্টঃ
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে গন্তব্য ও ফ্লাইট বাড়াচ্ছে টার্কিশ এয়ারলাইন্স।
রবিবার (২ আগস্ট) থেকে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা টার্কিশ এয়ারলাইন্স ইউক্রেনের শহর খারকিভে সরাসরি নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করেছে।
রবিবার, খারকিভ আন্তর্জাতিক বিমানবন্দরটি ইস্তাম্বুল থেকে ইতোমধ্যে টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট টিকে স্বাগত জানিয়েছে।
বিমান সংস্থাটি খারকিভে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে।
বিশেষত, সন্ধ্যার ফ্লাইটগুলি প্রতি সোম ও শুক্রবার পরিচালিত হবে এবং বুধ ও রবিবার সকালে ফ্লাইট পরিচালনা করা হবে।
মার্চ মাসে, করোনা মহামারীজনিত কারণে বিমান সংস্থাটি খারকিভ থেকে তুরস্কের ফ্লাইট স্থগিত করেছিল।
প্রসঙ্গত, টার্কিশ এয়ারলাইন্স ইতোমধ্যে ইস্তাম্বুল থেকে আরও চারটি ইউক্রেনীয় শহর- কিয়েভ, ওডেসা, লভিভ এবং খেরসন থেকে আবারও ফ্লাইট শুরু করেছে।