রিজেন্সি থেকে অবৈধ মদ উদ্ধার

rejency‘ঢাকা রিজেন্সি’ হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে র‍্যাব-১ এর সহায়তায় এ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, সাংসদের স্টিকার লাগানো রেঞ্জ রোভার ব্র্যান্ডের একটি গাড়ি ব্যবহার করছিলেন ওই হোটেলের পরিচালক আরিফ মোতাহার। গাড়িটি বেশ কয়েক বছর আগে শুল্কমুক্ত সুবিধায় দেশে আনা হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এই গাড়িটি জব্দ করতে হোটেলে যাওয়া হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তারা সেটি আগেই সরিয়ে ফেলে।তাই গাড়িটি জব্দ করা যায়নি।

পরে  প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে হোটেল থেকে মদ ও বিয়ার জব্দ করা হয়। হোটেল কর্তৃপক্ষ এসব মদ ও বিয়ারের চালানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে জানান তিনি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, গাড়িটিতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল। গত ২৩ এপ্রিল রাতেও গাড়িটি আটক করতে অভিযান চালানো হয়। ওইদিনও গাড়িটি কৌশলে হোটেল থেকে সরিয়ে ফেলা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.