৫ সেপ্টেম্বর থেকে ঢাকায় ফ্লাইট চালু করতে চায় ইতিহাদ এয়ারওয়েজ

বাংলাদেশে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে চায় ইতিহাদ এয়ারওয়েজ।
ঢাকা-আবুধাবি রুটে আগামী ৫ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করেছে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম বিমানসংস্থাটি।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেবিচকের কাছে ফের ফ্লাইট শুরু করার অনুমতি চেয়ে আবদেন করে ইতিহাদ এয়ারওয়েজ।
তার একদিন পরেই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের কাছে ইতিহাদ এয়ারওয়েজকে বাংলাদেশে কার্যক্রম চালুর অনুমতি দিতে অনুরোধ জানিয়ে চিঠি লেখেন সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (জিসিএএ) মহাপরিচালক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.