বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ৬ আন্তর্জাতিক গন্তব্যে সপ্তাহে ২০টি ফ্লাইট চালাচ্ছে । এরমধ্যে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ৬টি চলছে। এছাড়া ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৭টি ফ্লাইট চলাচল করছে। তারপর চলছে ঢাকা-লন্ডন- ঢাকা রুটে ১টি। কিছুদিন আগ থেকে ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা রুটে ২টি, ঢাকা- গুয়াংজু-ঢাকা রুটে ২ টি ও ঢাকা- হংকং-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা শুরু করছে।
কোভিড-১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণ করে বিমানের ফ্লাইট পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে। উপরন্তু, দুবাই ও আবুধাবি গামী কোন ফ্লাইটে ২৪০ জনের বেশি যাত্রী পরিবহন না করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।
উক্ত নির্দেশনার কারণে বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন ও বোয়িং- ৭৮৭-৮ এ ২৭১ জন যাত্রী পরিবহনের সুযোগ থাকলেও তা করা যাচ্ছে না। এছাড়াও আবুধাবিতে বিমান পরিচালনার জন্য আবুধাবি কর্তৃপক্ষ কর্তৃক সেপ্টেম্বর-২০২০ মাসের সিডিউল এখনো পর্যন্ত না দেয়ায় বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা- আবুধাবি-ঢাকা রুটে পরিচালিত ফ্লাইটের সেপ্টেম্বর মাসের টিকেট বিক্রি করা যাচ্ছে না। সিডিউল অনুমোদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই সমস্ত কারণে বর্তমানে ঢাকা- দুবাই ও ঢাকা- আবুধাবি রুটে টিকেটের কিছুটা সংকট দেখা দিয়েছে।
আরও খবর
