সৌদির রিয়াদের বড় পাইকারি বাজার আজিজিয়া ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেট। প্রতিদিন মধ্যরাত ৩টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেচা-কেনা চলে এই বাজারে।
প্রতিদিন এখানে কয়েকশত কোটি টাকার বাণিজ্য হয়।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ ৫টি শেডে বিশ্বের নানা দেশ থেকে আমদানি করা পণ্যের পসরা সাজানো থাকে পুরো এলাকা।
তবে করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন আর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায়, বেড়েছে পণ্যের দাম।
কিন্তু বিমান ভাড়া বেশি হওয়ায়, প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করা ব্যবসায়ীরা।
বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্যের যোগান দিতে না পারায়, জায়গা দখল করছে স্থানীয় পণ্য।
ট্যাক্স এবং বিমান ভাড়া কমাতে পারলে, সৌদি আরবের এ মার্কেট ধরে রাখা সম্ভব বলে মত এ ব্যবসায়ীর।
