দিল্লি-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করছে ভিস্তারা

ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট এখনও স্বাভাবিক হয়নি ৷
কিন্তু এর মধ্যেই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বিভিন্ন দেশের সঙ্গে ‘এয়ার-বাবল’ চুক্তি অনুযায়ী ভারত থেকে ফ্লাইট চলছে ৷ সেগুলি অবশ্য সবই ‘বন্দে ভারত মিশন’-এর অন্তর্গত ৷
বিভিন্ন বিদেশি বিমানও ভারতে আসছে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় রয়েছে যারা ৷
তবে এবার দিল্লি থেকে লন্ডনের সরাসরি ফ্লাইট চালু করছে ভারতের বেসরকারি বিমানসংস্থা ভিস্তারা ৷
ভারতের এই বিমানসংস্থা আগামী ২৮ অগাস্ট থেকে এই ফ্লাইট শুরু করছে ভারত-ব্রিটেন ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় থেকেই ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.