বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হচ্ছে অক্টোবরে

আগামী ৪ অক্টোবর থেকে চালু হচ্ছেবিমানের সিলেট-লন্ডন রুটের সরাসরি ফ্লাইট।
তবে, করোনাভাইরাস পরিস্থিতিতে যাত্রী খরা থাকায় ঢাকা থেকে ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডন যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট।
এতে লন্ডন প্রবাসী সিলেটের বাসিন্দারা খুশি হলেও অসন্তুষ্ট ঢাকার যাত্রীরা।

যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীদের দীর্ঘদিনের দাবি, সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট। কথা ছিল, চালু হবে এপ্রিলের শেষে।
সব প্রস্তুতি থাকলেও করোনাভাইরাস মহামারিতে থেমে যায় প্রক্রিয়া। অবশেষে পূরণ হচ্ছে স্বপ্ন।
এরই মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিশালী করাসহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
বিদেশফেরত যাত্রীদের জন্য সিলেটে কোয়োরেন্টাইনের ব্যবস্থাও রাখা হয়েছে। এখন শুধু বাকি ব্রিটিশ পরিবহন বিভাগের সার্টিফিকেট।
সবকিছু ঠিকঠাক থাকলে ৪ অক্টোবর সিলেট থেকে লন্ডন যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.