এখনও করোনাভাইরাসের দাপট রয়েছে পশ্চিমবঙ্গে, তবে বাড়ছে সুস্থতার হারও।
আর সেই দিক মাথায় রেখে সেপ্টেম্বরে লকডাউন জারির মাঝে আনলক বিধিও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকী দেশটির অন্যান্য রাজ্যের দাবি মেনে নিয়ে বুধবার নবান্ন থেকে তিনি জানিয়ে দেন কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি, মুম্বাই, গুজরাট, চেন্নাইসহ ৬ জায়গায় ফের বিমান চলাচল শুরু হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “পয়লা সেপ্টেম্বর থেকে আমরা আবার ফ্লাইট পরিষেবা চালু করছি।
সপ্তাহে তিনদিন মুম্বাই, দিল্লি, চেন্নাই, নাগপুর, আমেদাবাদ এবং পুনে এই ছয় শহর থেকে বিমান চলাচল শুরু হবে।”
করোনার বিস্তার ঠেকাতে ৪ জুলাই থেকে এই ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান চলাচল বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।