জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট ২ সেপ্টেম্বর, দাম্মাম থেকে ৩ সেপ্টেম্বর

 

সৌদি আরবে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
বিজনেস ক্লাসের আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার ২০০ সৌদি রিয়াল ও ইকোনমি ক্লাসের আসনে ভাড়া দুই হাজার ২০০ সৌদি রিয়াল।

নোটিশে বলা হয়েছে, শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন।

এদিকে, অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিমান দাম্মাম থেকে ঢাকায় একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.