আগামী ৮ সেপ্টেম্বর সৌদির রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন থেকে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি।
তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দেশে ফিরতে আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
দাম্মাম থেকে ঢাকায় বিজনেস ক্লাসের আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩ হাজার সৌদি রিয়াল ও ইকোনমি ক্লাসের আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।
যাত্রীদের অবশ্যই বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে।
শুধু বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট ক্রয় করতে পারবেন।
ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।