এভিয়েশন নিউজ রিপোর্টঃ
এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা ৬ সেপ্টেম্বর থেকে ঘানার আকড়া এবং আইভরি কোস্টের আবিদজানে আবার ফ্লাইট পরিচালনা শুরু করবে।
এই দুটি গন্তব্য যুক্ত করার হওয়ায় আফ্রিকায় এমিরেটস এয়ারলাইন্সের গন্তব্য সংখ্যা ১১ হবে এবং করোনা পরবর্তি ফ্লাইট শুরু করা মোট গন্তব্য হবে ৮১ টি।
দুবাই থেকে আকড়া এবং আবিদজানের ফ্লাইটগুলি কানেক্টিং ফ্লাইট হবে, যা সপ্তাহে তিনবার পরিচালিত হবে।
ফ্লাইটগুলি এমিরেটস এয়ারলাইন্সে্র বোয়িং ৭৭৭-৩০০ ই আর মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে এবং এখনই বুকিং করা যায়।
দুবাই শহরটি আন্তর্জাতিক ব্যবসা এবং অবসর যাপনের জন্য পুনরায় খোলা হয়েছে তাই গ্রাহকরা দুবাই যেতে পারেন।
আমিরাতে আগত যাত্রী, দর্শনার্থী সকল অভ্যন্তরীণ ও ট্রানজিট যাত্রীদের জন্য করোনা পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।