পাসপোর্ট থেকে চীনের নাম মুছে দিচ্ছে তাইওয়ান

পাসপোর্ট থেকে ইংরেজিতে লেখা ‘রিপাবলিক অব চায়না’ শব্দগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান। বুধবার তাইওয়ান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

তাইওয়ান বলছে, করোনাভাইরাস মহামারির মধ্যে পাসপোর্টে রিপাবলিক অব চায়না লেখার কারণে তাদের নাগরিকদের অন্য দেশে যেতে অনেক সমস্যা হয়েছে।
তবে ইংরেজিতে লেখা রিপাবলিক অব চায়না মুছে দিলেও পাসপোর্টে চীনা ভাষায় লেখাগুলো পরিবর্তন হবে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারিতে নতুন পাসপোর্ট সরবরাহ করা শুরু করবে তাইওয়ান সরকার।
নতুন পাসপোর্টে রিপাবলিক অব চায়নার পরিবর্তে ইংরেজিতে বড় করে তাইওয়ান শব্দটি লেখা থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.