সেপ্টেম্বরেও ভারতে বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণ। কিন্তু মানুষের প্রয়োজনেই বিমান চালাতে বাধ্য হচ্ছে ভারত প্রশাসন। তবে যাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন, সেজন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র।
ভারতের কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশকায় বলেছে, দেশের প্রতিটি বিমানবন্দরে এবার করোনাভাইরাস পরীক্ষা করা হবে ৷ আড়াই ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে এই করোনা রিপোর্ট ৷
রিপোর্ট নেগেটিভ হলে তবেই যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে ৷ অন্যান্য সময় বিমানযাত্রার ২ ঘণ্টা আগে যাত্রীকে বিমানবন্দরে আসতে হয়।
কিন্তু করোনা পরীক্ষার আরটিপিসিআর রিপোর্ট না থাকলে এবার থেকে যাত্রীদের আরও আগে বিমানবন্দরে আসতে হবে এবং বিমানবন্দরেই করোনা পরীক্ষা করাতে হবে বাধ্যতামূলকভাবে।