ইন্দোনেশিয়া যেতে ভিসা লাগবে না

visit_indonesia_by_madarian-d4gxnooবাংলাদেশি পর্যটকদের বিনা ভিসায় ইন্দোনেশিয়া ভ্রমণের সুবিধা দিয়েছে দেশটি। তবে ৩০ দিনের কম সময়ের মধ্যে পর্যটকদের দেশটি ত্যাগ করতে হবে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল কুয়াউনাইন গতকাল বুধবার সাংবাদিকদের জানান, ভিসা ছাড়া প্রবেশের জন্য বাংলাদেশিদের ইন্দোনেশিয়ার বিমানবন্দরে ৩০ ডলার পরিশোধ করতে হবে। সঙ্গে হোটেল বুকিং, ফিরতি বিমান টিকিট ও আর্থিক সচ্ছলতার কাগজপত্র থাকতে হবে।
তিনি বলেন, এক সপ্তাহ আগে বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া প্রবেশের সুযোগ শুরু হলেও তা এখনও সীমিত। কারণ বালি ও জাকার্তা বিমানবন্দর দিয়ে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, যাতে এ সুযোগের পরিধি আরও বাড়ানো যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.