কর্মস্থলে ফিরে যাওয়ার দাবি মালয়েশিয়া প্রবাসীদের

ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা কর্মস্থলে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাসীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে প্রবাসীরা বলেন, গত আট থেকে নয় মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসেছিলাম।
কিন্তু করোনার কারণে মালয়েশিয়া সরকার লকডাউন আরোপ করে। তারপর থেকে এখন পর্যন্ত আমরা সেখানে ফিরতে পারিনি। এরইমধ্যে অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। মালয়েশিয়া সরকার তাদের চলমান লকডাউনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে এবং বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ সময় তারা সরকারের কাছে কিছু দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হচ্ছে- মালয়েশিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা করে দ্রুত ফিরে যাওয়ার ব্যবস্থা করা,
মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ভিসার মেয়াদ বাড়ানো,
সহজ শর্তে ঋণ দেওয়া এবং প্রবাসীদের কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.