‘কাহানি ২’ মুক্তির তারিখ প্রকাশ

kahaani_horizontal_poster_by_metalraj-d4rgk34সুজয় ঘোষ এবং বিদ্যা বালানের আলোচিত সিনেমা ‘কাহানি’ আবারও ফিরছে পর্দায়। বর্তমানে ছবির সিক্যুয়েলটির শ্যুটিং চলছে কলকাতায়। ওদিকে প্রকাশ্যে চলে এক ছবিমুক্তির দিনক্ষণ। এই বছরের ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে সুজয় ঘোষের পরবর্তী ছবি ‘কাহানি ২’। প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ টুইটারে খবরটি প্রকাশ করলেন।

গত প্রায় দেড় মাস ধরে ‘কাহানি ২’ ছবির শ্যুটিং চলছে। ছবিতে অভিনয় করছেন বিদ্যা বালান ও অর্জুন রামপাল। এর আগে ‘দুর্গা রানি সিং’ নামে একটি ছবি করার কথা ছিল সুজয় ও বিদ্যার। কিন্তু সেই ছবি আর বাস্তবের আলো দেখেনি। এর পরই সেই ছবির গল্পকে কিছুটা পরিবর্তন করে ‘কাহানি ২’ বানানোর সিদ্ধান্ত নেন সুজয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.