ঢাকা- ইস্তাম্বুল রুটে প্রতিদিন টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট

ঢাকা থেকে ইস্তাম্বুল রুটে সপ্তাহের সাতদিনই ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স।

আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত ফ্লাইট ঢাকা রুটের যাত্রী পরিবহন শুরু করবে।

এর আগে গত ১৭ জুলাই ঢাকা থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করেছিল তুরস্কের পতাকাবাহী বিমান সংস্থাটি।
এরপর সেপ্টেম্বরে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করা হয়।
যাত্রীদের চাহিদা বিবেচনায় ১ অক্টোবর থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী ১ অক্টোবর থেকে প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে উড়াল দিয়ে পরদিন বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টা ৩৫ মিনিটে রওনা হয়ে তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ইস্তাম্বুল পৌঁছাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.