সৌদির দাম্মাম রুটেও ফ্লাইট চলার অনুমতি দিতে সৌদিকে অনুরোধ

সৌদি আরবের দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দিতে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
গত রোববার বিকেলে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দা রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস মহামারির কারণে আটকে পড়া সৌদিপ্রবাসীদের ফেরত যাওয়ার পথ সুগম করতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.