মালদ্বীপ শেষে আমেরিকায় হানিমুনে বিপাশা-করন

2016_05_11_15_45_54_bvwMnCIuEg10yMjmu60doY6ArVapzD_originalবিয়ের পর হানিমুন মেজাজে আছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী বিপাশা বসু ও করন সিং গ্রোভার। বেশ ক’দিনের জন্য মধুচন্দ্রিমায় মালদ্বীপ গিয়েছিলেন সদ্য বিবাহিত এই দম্পতি। সেখানে দীর্ঘদিন থাকার পরিকল্পনাও করেছিলেন তারা। কিন্তু এরইমধ্যে হানিমুনের পরিধি বাড়িয়ে এবার আমেরিকা যাওয়ারও পরিকল্পনা করছেন বিপাশা-করন!

বিয়ের আনুষ্ঠানিকতা সেড়েই মধুচন্দ্রিমায় বেরিয়ে পড়েছেন বিপাশা-করণ। বিশেষ দিনগুলোকে আরও রঙিন করে তুলতে গত শনিবার মালদ্বীপে উড়াল দিয়েছেন তারা। বিপাশার সমুদ্র সৈকত পছন্দ বিধায় সেখানে দারুণ সময় কাটাচ্ছেন বিবাহিত এই দম্পতি। দীর্ঘদিন সেখানে থাকার পরিকল্পনা নিয়েই গিয়েছিলেন তারা। কিন্তু এবার শোনা যাচ্ছে হানিমুনের পরিধি বাড়িয়ে এবার আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছেন করন।

জানা গেছে, মালদ্বীপ থেকেই সোজা আমেরিকায় যাওয়ার কথা ভাবছেন করন। হানিমুনের সময়টা আগের পরিকল্পনার চেয়ে একমাস বাড়িয়েছেন তারা। আমেরিকায় করন ও বিপাশার পরিবারের লোকজন ছাড়াও প্রচুর বন্ধু বান্ধব রয়েছে। তাদের সঙ্গেও সেখানে সময় কাটানোর পরিকল্পনা আঁটছেন বিপাশা-করন। তাই শিগগিরই মালদ্বীপ ছেড়ে আমেরিকা যেতে পারেন তারা।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বহু আলোচনা ও গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে সাতপাঁকে বাধা পড়েছেন বলিউড সেলিব্রেটি বিপাশা বসু ও করন সিং গ্রোভের। মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলের লাউঞ্জে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন সন্ধ্যায়ই বলিউডের একঝাঁক সেলিব্রেটি ও সহকর্মীদের উপস্থিতিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.