পদ হারাচ্ছেন ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রুজকে সরিয়ে অপর একজনকে দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।
মহামারিতে বিমান চলাচল খাত ইতিহাসের ভয়াবহ সংকটে পড়ায় তা সামাল দিতেই সংস্থাটির এমন সিদ্ধান্ত।

২০১৬ থেকে ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান অ্যালেক্স ক্রুজকে সরিয়ে আয়ারল্যান্ডের পতাকাবাহী বিমান সংস্থা এয়ার লিঙ্গুসের প্রধান শন ডোয়েলকে তার স্থলাভিষিক্ত করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিবিসি ব্রিটিশ এয়ারওয়েজের বরাতে আরও জানিয়েছে যে, ডোয়েল দায়িত্ব না নেয়া পর্যন্ত অ্যালেক্স ক্রুজই প্রধান থাকবেন।
তবে তার কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না।
তিনি হবেন ‘নন-এক্সিকিউটিভ’ চেয়ারম্যান।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.