যুক্তরাজ্যের বিমানবন্দরে রেপিড করোনা টেস্ট শুরু

বিমানবন্দরে রেপিড টেস্ট করার মাধ্যমে দ্রুত করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।
হংকং ও ইতালিতে যাওয়ার আগে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে যাত্রীদের করোনা টেস্ট করে ১ ঘন্টার মধ্যে ফলাফল জানা যাবে রেপিড টেস্টের মাধ্যমে।

মঙ্গলবার থেকে লন্ডন থেকে বিভিন্ন দেশে যাওয়ার আগে এ টেস্ট করানো শুরু হবে বলে জানানো হয়েছে।
যেসব দেশে যেতে করোনা সনদ লাগে সেসব দেশের ক্ষেত্রে রেপিড টেস্ট করা হবে।
টেস্ট করাতে যাত্রীদের আগেই ৮০ পাউন্ড ব্যয় করে বুকিং দিয়ে রাখতে হবে।
আগামী চার সপ্তাহ পরিক্ষামূলকভাবে পরীক্ষা করা হবে।
চাহিদার আলোকে এ সেবার পরিধি পরবর্তীতে বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপি ৪ কোটির বেশি মানুষ এখন করোনায় সংক্রমিত হয়েছে।
ইউরোপে করোনার দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ বাড়তে থাকার মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.