খুব দ্রুতই ভারতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীর হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর।
বুধবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ভারত ও বাংলাদেশের যাত্রীবাহী বিমান চলাচল শুরু হচ্ছে আজ থেকে।
জানা গেছে, দুই দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলাচল করবে।