সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
আগামী সোমবার থেকে কার্যকর হয়ে নতুন এ নিষেধাজ্ঞা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যের স্থল, নৌ ও আকাশপথ পুরোপুরি বন্ধ থাকবে।
এ সময় অন্য দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।
পাশাপাশি তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.