যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে এ সপ্তাহেই সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন।
চীনা বিমানের তাইওয়ানি আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগের মধ্যেই যুক্তরাষ্ট্রের রণতরী শনিবার দক্ষিণ চীন সাগরে সাগরে প্রবেশ করে।
চীন এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশের পরই মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে সামরিক মহাড়ার ঘোষণা দিল।-বিবিসি
কিছুদিন আগেও চীন অভিযোগ করেছিলো প্রায়শই তাদের সমুদ্রসীমায় প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী।
দেশটির মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন একটি নোটিশে উল্লেখ করে ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লেইঝো উপদ্বীপের উপসাগরীয় অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে মহড়ার সময়সীমা উল্লেখ করা হয়নি।
মালিকানা নিয়ে বিতর্ক থাকা দক্ষিণ চীন সাগরের ‘নাইন ড্যাশ লাইনের পর সাগরের পুরো এলাকা সম্পূর্ণটি নিজের বলে দাবি করে আসছে চীন। এ ছাড়া কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম একটি দ্বীপ তৈরি করছে দেশটি।
চীন দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অঞ্চলকে ভিয়েতনাম, মালেয়শিয়া, ফিলিপাইন, ব্রুনাই এমনকি তাইওয়ানও নিজেদের দাবি করছে।
বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছিল, দক্ষিণ চীন সাগরে অন্য কারও উপস্থিতি হবে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো। আর এ কাজ থেকে বিরত থাকতে বেইজিং হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটনকে।