কুয়েতে অর্থ ও মানব পাচার মামলায়, এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

কুয়েতে অর্থ ও মানব পাচারের মামলায় আটক থাকা আলোচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের ৪ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫৩ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খবর আল-কাবাস ও আল-রাইয়ের।

এছাড়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ দেশটির দুই কর্মকর্তাকে পাপুলের কাজে সহযোগিতা করায় ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দিয়েছেন আদালত। যা বাংলাদেশি মুদ্রায় ৫৩ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।

গত বছরের ৬ জুন রাতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.