ভ্যাকসিন না পাওয়ায় সৌদিতে স্বাভাবিকভাবে বিমান চলাচলের সময়সীমা ফের পেছাল

সৌদিতে স্বাভাবিক বিমান চলাচল এবং সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার সময়সীমা আবারো পেছানো হয়েছে।
৩১ মার্চের পরিবর্তে আগামী ১৭ মে থেকে স্থল, জল এবং বিমানবন্দর পুরোপুরি খুলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
করোনা নিয়ন্ত্রণে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সীমিত পরিসরে বিমান চলাচল করলেও আগামী ৩১ মার্চ আন্তর্জাতিক যোগাযোগের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার কথা জানিয়েছিল সৌদি আরব।
কিন্তু করোনার ভয়াবহতা না কমার কারণে সেই সীমা ১৭ মে পর্যন্ত বাড়িয়েছে রিয়াদ।
শুক্রবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, করোনার ভ্যাকসিন পেতে দেরি হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

করোনার প্রকোপ বাড়ার মধ্যে নাগরিকদের ভ্রমণ-সংক্রান্ত এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে বলে মনে করছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা।

সৌদি আরবে করোনার সংক্রমণের হার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরাও।

নিজ দেশের নাগরিকদের বাইরের দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও সৌদি আরবের সঙ্গে বহির্বিশ্বের সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.