‘বাংলাদেশের রফতানি বৃদ্ধি ভারতের জন্য শিক্ষা’

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন অনেক দেশের কাছেই রোল মডেল।
একাত্তরে যাদের কাছ থেকে স্বাধীনতা আদায় করেছিল বাংলাদেশ, সেই পাকিস্তানই এদেশের উন্নয়নে অভিভূত।
পাকিস্তানি প্রধানমন্ত্রী, মন্ত্রী, অর্থনীতিবিদদের মুখে প্রতিনিয়তই শোনা যায় বাংলাদেশের উন্নয়নের গুণগান। এবার সেই তালিকায় নাম লেখাল ভারতের অর্থ মন্ত্রণালয়ও।

বাংলাদেশের ক্রমাগত রফতানি বৃদ্ধি দেখে ভারত শিক্ষা নিতে পারে বলে নিজেদের বার্ষিক নথিতে উল্লেখ করেছে ভারতীয় অর্থ মন্ত্রণালয়।
এতে বাংলাদেশ-ভারতের রফতানি খাতের বিভিন্ন পরিসংখ্যানগত তুলনা উল্লেখ করা হয়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.