অস্ট্রেলিয়ায় ২২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পেল ৪ বছরের মেয়ে

অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে ব্যারির কাছে এক সৈকতে বাবার সাথে হাঁটতে যেয়ে চার বছর বাচ্চা একটি মেয়ে পাথরের উপর খুঁজে পেল ডাইনোসরের পায়ের ছাপ। বিজ্ঞানীরা জানান, এই পায়ের ছাপ এক ডাইনোসরের, যা প্রায় ২২ কোটি বছরের পুরনো হতে পারে।

লিলির মা সেলি স্যালি ওয়াইল্ডার এনবিসি নিউজকে জানান, শনিবার (৩১ জানুয়ারি) তার স্বামী মেয়েকে নিয়ে সৈকতের কাছে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় লিলি পাথরের উপর ছাপটি দেখতে পেয়ে বাবাকে দেখায়। লিলির বাবা এর একটি ছবি তুলে এনে আমাকে দেখায়। পরে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি।

ওয়েলসের জাতীয় জাদুঘরের এক অফিসার সিন্ডি হাওয়েলস জানিয়েছেন, ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়ার জন্য এই সৈকত বিখ্যাত। তবে, লিলির আবিষ্কার আলাদা বৈশিষ্ট্য বহন করে। লিলির খুঁজে পাওয়া ছাপ এখনও পর্যন্ত পাওয়া সব থেকে ভালো নমুনা বলেও জানান তিনি।

তিনি বলেন, ছাপটি ১০ সেন্টিমিটারের মতো লম্বা হবে। যে ডাইনোসরটির পায়ের ছাপ তার উচ্চতা বড় জোর ৭৫ সেন্টিমিটার এবং লম্বায় আড়াই মিটারের মতো। তবে এই পায়ের ছাপ দেখে ডাইনোসরটির কোন প্রজাতির, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিশেষ করে পায়ের ছাপটি যখন ২২ কোটি বছরের পুরনো।

সিন্ডি জানিয়েছেন, জীবাশ্মটি এই সপ্তাহেই তুলে জাদুঘরে নিয়ে আসা হবে। সেখানে রেখে এটির উপর গবেষণা চলবে। এই ছাপটি দেখে ডায়নোসরটির পায়ের গঠন বেশ ভালই বোঝা যাচ্ছে। তাই এ থেকে অনেক নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.