তুরস্কে উইঘুরসহ সংখ্যালঘু মুসলমানদের ওপর চীনা নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার দেশটিতে বসবাসকারী উইঘুর সম্প্রদায়ের শতাধিক মানুষ আঙ্কারা শহরে চীনা দূতাবাসের সামনে অবস্থান নেন।
তাদের দাবি, চীনের বন্দিশিবিরে তাদের বহু আত্মীয়স্বজনকে আটকে রাখা হয়েছে।
বিক্ষোভকারীরা সেইসব বন্দীদের সম্পর্কে তথ্য চেয়ে এ আন্দোলন করেন।
