লন্ডন থেকে সিলেটে আসা ১২২ প্রবাসী কোয়ারেন্টিনে

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে লন্ডন থেকে সিলেটে আসা ১২২ প্রবাসী বাংলাদেশিকে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, বিমানবন্দরে আসার পর তাদের করোনা সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। কার্যক্রম শেষে সরকার নির্ধারিত সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য তাদেরকে নির্ধারিত হোটেলে পাঠানো হয়েছে।

সিলেটের যাত্রীদের নামিয়ে অবশিষ্ট ৩৪ জন যাত্রী নিয়ে ঢাকায় উদ্দেশে যায় বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.